সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
রাজনীতি

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫ ৩:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠায়।

সবাইকে একযোগে ভোটের অধিকারের জন্য কাজ করতে হবে।’

সোমবার ঈদের দিন রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়া আরো বলেন, ‘আমাদের একজনকে অপরের সহযোগিতা করতে হবে। সকলকে একত্র হয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’ শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন। এরপর তিনি পদাধিকারীদের ঈদের শুভেচ্ছা জানান এবং বেগম খালেদা জিয়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করেন।

বেগম খালেদা জিয়া সবার উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের সকল ত্যাগ ও সংগ্রাম বৃথা যায়নি এবং ভবিষ্যতেও যাবে না। আমাদের একসাথে দেশের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে।’

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঈদের অভিনন্দন জানান এবং দীর্ঘদিন পর সবার সঙ্গে সাক্ষাৎ করে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি ভবিষ্যতের পথচলায় দেশবাসীর দোয়া ও আল্লাহর সাহায্য কামনা করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, এবং এতে আরো অংশগ্রহণ করেন বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ও অন্যান্য নেতৃবৃন্দ।

৪৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন