সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।

রবিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, বিআরটিএর অতিরিক্ত পরিচালক পলাশ খিসা, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন চৌধুরী এবং আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কখনোই কারো কাম্য নয়। একটি দুর্ঘটনা একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরের আগে বিআরটিএর এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের সেই শূন্যতা কখনোই পূরণ করা সম্ভব নয়। তবে এই সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করা হয়েছে।

বক্তারা মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর নজরদারি জোরদারের আহ্বান জানান এবং সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪১ জন ব্যক্তির মধ্যে মোট ১ কোটি ৯৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন