সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী আমীর খসরু
৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনায় জাতি গঠনে এগিয়ে যাব : ফখরুল
১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন : ডা. এ জেড এম জাহিদ
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
জনগণের আস্থা চাইলেন প্রতিমন্ত্রী টুকু, উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশনরসিংদীতে কিশোরী ধর্ষণ–হত্যা: বিএনপি নেতা বহিষ্কার, আরও ৩ জন গ্রেপ্তার
রাজশাহীতে কোচিং সেন্টারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, পরিচালক গ্রেপ্তার
গাইবান্ধায় মানবতার নিরাপত্তাবলয় গড়ছে ‘গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা’
গুরুদাসপুরে হাট ইজারা নিয়ে উত্তেজনা: চাঁদা দাবির যুবদল নেতার বিরুদ্ধে
নাটোরে অভিযানে ৬শ' পিস ইয়াবা ও হেরোইনসহ নারী গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর ভস্মীভূত
নলডাঙ্গায় যুবদলের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৬
এনায়েতপুরে কবরস্থান মাদ্রাসা এতিমখানায় ডিএসএফ’র খাদ্য সহায়তা
বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

শোলাকিয়ায় ১৯৮ তম ঈদ জামাত, ৬ লক্ষাধিকের অংশগ্রহণ

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ১৯৮তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় এ নামাজের ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। জামাত শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকেই মাঠে মুসল্লিদের পদভরে যায়।

সকাল ১০টায় যখন জামাত শুরু হয়, তখন আশপাশের সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা জনসমুদ্রে পরিণত হয়। লাখো মুসল্লির একসাথে আল্লাহু আকবর ধ্বনিতে শোলাকিয়া ঈদগাহ এলাকা মুখরিত হয়ে ওঠে।

পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, এবার শোলাকিয়ায় ৬ লক্ষাধিক মুসল্লির উপস্থিতি নিয়ে দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের নামাজ শেষে মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মানুষের সুস্থতার জন্য দোয়া করা হয়। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের সুরক্ষা কামনা এবং মুসলিম উম্মাহর শান্তি ও উন্নতির জন্যও দোয়া করা হয়।

নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মাঠে ৬৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়, পাশাপাশি পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও সেনাবাহিনীসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা মোতায়েন ছিল। মাঠের মুসল্লিদের নজরদারির জন্য ৬টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়।

২০১৬ সালের ভয়াবহ জঙ্গি হামলার পর শোলাকিয়ার নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করা হয়। ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, যার মধ্যে নামাজের সময় ১,১০০ পুলিশ সদস্য, ৫ প্লাটুন বিজিবি ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন, আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়নও মাঠে ও তার আশপাশে নিরাপত্তার দায়িত্বে ছিল। গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে নজরদারিতে ছিলেন। এছাড়া ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, মেডিক্যাল টিম এবং পুলিশের কুইক রেসপন্স টিমও প্রস্তুত ছিল।

দূর-দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ শোলাকিয়া স্পেশাল নামে দুটি ট্রেনের ব্যবস্থা করে। ভৈরব-কিশোরগঞ্জ (স্পেশাল) ট্রেনটি সকাল ৬টায় ভৈরব স্টেশন থেকে ছেড়ে আসে এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ (স্পেশাল) ট্রেনটি ৬টায় ময়মনসিংহ থেকে বের হয়। নামাজ শেষে দুপুর ১২টায় উভয় ট্রেন কিশোরগঞ্জ স্টেশনে ফিরে যায়। নিরাপত্তার কারণে মুসল্লিরা মাঠে কেবল জায়নামাজ ও মোবাইল নিয়ে প্রবেশ করেন।

ঐতিহ্য অনুসারে জামাত শুরুর ১৫ মিনিট আগে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী শটগানের তিনটি গুলি ছুড়েন, এরপর জামাত শুরুর ১০ মিনিট আগে আরও দুটি এবং পাঁচ মিনিট আগে একটি গুলি ছোড়া হয়।

৪২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন