সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশযশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
সাতক্ষীরায় বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: দ্রুত টিআরএম বাস্তবায়নের দাবি
কুসিক পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু
সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন
কুয়াকাটায় শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন
পিরোজপুরে গলাকাটা ও মাথাবিহীন লাশ উদ্ধার, একজন গ্রেফতার
বিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াইতে এক লাখ মানুষের ইফতারি আয়োজন
বদ আকিদা ঈমানের পূর্ণতার পথে বড় অন্তরায়: মাওলানা নেছারুদ্দীন
নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী জায়গা দখলের অভিযোগ
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, দুইজন গুরুতর আহত
সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ২ সদস্য হত্যার বিচার হয়নি: সংবাদ সম্মেলনে অভিযোগ
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে পুলিশের জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ২
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি
খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি জাহিদুল ইসলাম
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
জাতীয়

ঈদযাত্রায় ৮৩২ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়: যাত্রী কল্যাণ সমিতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ ৪:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদযাত্রার সময় বকশিশের নামে যাত্রীদের কাছ থেকে ৮৩২ কোটি ৩০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করছে গণপরিবহন সেক্টরের সিন্ডিকেট।

বিশেষ করে ঢাকা থেকে যাত্রা শুরু করা দেড় কোটি যাত্রীকে বিশাল পরিমাণ অতিরিক্ত টাকা গুনতে হবে। এই বিষয়টি উঠে এসেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির একটি পর্যবেক্ষণ প্রতিবেদনে।

২৬ মার্চ, বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতি এই প্রতিবেদন প্রকাশ করে। একই সঙ্গে তারা ঈদ যাত্রার সময় বকশিশের নামে এই অনিয়ম বন্ধ করার জন্য যাত্রীদের নিয়ে শক্তিশালী তদারকি টিম গঠনের আহ্বান জানিয়েছে।

সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, এবারের ঈদে ঢাকা থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ গ্রামে যাবে। এছাড়া ঈদ বাজারসহ বিভিন্ন কারণে অতিরিক্ত ট্রিপ চালানো হবে গণপরিবহনে। এসব যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিভিন্ন সরকারি উদ্যোগের মধ্যে এই বছর কেবল ঢাকা ছাড়তেই ৮৩২ কোটি ৩০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার বাস, লঞ্চ এবং অন্যান্য গণপরিবহনের ভাড়া নির্ধারণে চালক ও সহকারীদের বেতন, ভাতা এবং ঈদের বোনাস অন্তর্ভুক্ত করার কথা বললেও দেশে কোনো পরিবহন সেক্টরে তা বাস্তবায়িত হয়নি। এর ফলে এবারের ঈদযাত্রায় প্রায় ৯৮ শতাংশ গণপরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে।

এছাড়া, মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে সবচেয়ে বেশি যাত্রী নৌপথে যাতায়াত করবে। ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জ নদীবন্দরসহ অন্যান্য ঘাট থেকে ২০০টি নৌযান প্রায় ৪০ লাখ যাত্রীকে বিভিন্ন গন্তব্যে পৌঁছাবে। এসব যাত্রীর কাছ থেকে গড়ে ৫০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এর ফলে, গড়ে ২০০ টাকা করে বাড়তি ভাড়া আদায় হলে, প্রায় ৮০ কোটি টাকা অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করা হবে।

৩৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন