সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশখুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
জামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

সুন্দরবনের আগুন ৪৮ ঘণ্টা পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে: বন বিভাগ

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন সংলগ্ন তেইশের ছিলা-শাপলার বিল এলাকায় আগুনের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বন বিভাগ।

প্রায় ৪৮ ঘণ্টার পর মঙ্গলবার সকালে আগুন নেভানো সম্ভব হয়েছে।

মঙ্গলবার সকালে সাইট পরিদর্শনে দেখা যায়, ফায়ার সার্ভিস, বন বিভাগ এবং স্বেচ্ছাসেবকরা আগুনের কবলিত এলাকায় তল্লাশি শুরু করেছেন। তারা চেক করছেন, কোনো স্থান থেকে আগুনের কুণ্ডলী বা ধোয়া বের হচ্ছে কি না। নিচ থেকে পর্যবেক্ষণ করার পর বন বিভাগের ড্রোন উড়ানো হবে, যা অন্য কোথাও আগুনের অস্তিত্ব রয়েছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করবে। যদি কোথাও আগুনের খোঁজ না মেলে, তাহলে সুন্দরবনের আগুন নির্বাপন হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বন বিভাগ।

রাতভর সুন্দরবনের অগ্নিনির্বাপন কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক বলেন, 'রাতের জোয়ারের সময় আমরা পানি ছিটাতে শুরু করি। রাত সাড়ে তিনটা পর্যন্ত আমরা আগুন নেভানোর কার্যক্রম চালিয়ে গেছি এবং বনের কোথাও আগুনের অনুসন্ধান পাওয়া যায়নি'।

সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর রায় জানান, ‘রাতভর আমরা সবাই একত্রে কাজ করেছি। বর্তমানে সর্বশেষ পর্যবেক্ষণ চলছে। জোয়ারের সময় সকাল ৯টায় আবার একটি পাম্প চালানো হয়েছে। এখনও কোথাও আগুনের নিদর্শন পাওয়া যায়নি। আশা করছি, অগ্নি নির্বাপণ কার্যক্রম সফল হয়েছে। তবে আমরা এখনো তল্লাশি চালাচ্ছি এবং পরবর্তী পর্যায়ের জন্য ড্রোনের মাধ্যমে পুনরায় পরিদর্শন করা হবে।’

এর আগে শনিবার, সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের কলমতেজী বন টহল ফাঁড়ির টেপার বিলে আগুনের সূত্রপাত ঘটে। রোববার সকালে সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়। সুপ্ত আগুন ও ধোয়ার সুত্র খুঁজতে বন বিভাগ ড্রোন ব্যবহার করে এবং তারা কলমতেজী এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে তেইশের ছিলা-শাপলার বিলে আগুনের উপস্থিতি দেখতে পায়। সেই সঙ্গে বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন ছড়িয়ে পড়া রোধ করার জন্য ফায়ার লাইন তৈরি করে। তারা ভোলা নদী থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে পাম্প বসিয়ে পানি ছিটানো শুরু করে। তবে নদীর পানি কম থাকায় এবং ভাটার সময় শুকিয়ে যাওয়ায় কার্যকরীভাবে পানি ছিটাতে পারেনি ফায়ার ফাইটাররা। এর ফলে রোববার রাতভর অগ্নিনির্বাপন কাজ চালিয়ে যেতে হয়েছে। সোমবার সকাল থেকে আবারও এই কাজ শুরু হয়, এবং রাতের বেলাতেও এ কার্যক্রম চলতে থাকে। মঙ্গলবার সকালে সর্বশেষ পর্যবেক্ষণ চলছে।

বন বিভাগের পক্ষ থেকে আগুনের বিস্তার এবং উৎস সম্পর্কে সঠিক তথ্য পাওয়া না গেলেও স্থানীয়রা জানিয়েছে, শাপলার বিল ও কলমতেজী এলাকার প্রায় ১০ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

৫৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন