সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ
দেশকে দুর্নীতি, ঋণখেলাপী এবং চাঁদাবাজমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি : নাহিদ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর
সারাদেশগরুর পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন, গোয়াইনঘাটে যুবকের বিরুদ্ধে অভিযোগ
কুমিল্লায় নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির দায়ে মিল মালিককে জরিমানা
বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি সফি খান ও সম্পাদক মাহফুজার রহমান
ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোন, ফরিদপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
ভৈরবে তেল সরবরাহ বন্ধ: যমুনা ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা
পরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

সুন্দরবনের তেইশের ছিলা এলাকার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে 

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি

সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের তেইশের ছিলা এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে মাটির উপর শুকনা পাতায় এখনও মাঝে মাঝে ধোঁয়া উঠছে এবং আগুন জ্বলে উঠতে দেখা যাচ্ছে। অগ্নি নির্বাপণের কাজে বর্তমানে বন বিভাগের ২০টি ও ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

আজ সোমবার সকালের পর ভোলা নদীর পানি কমে গেছে, ফলে পানি ছিটানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে। নতুনভাবে জোয়ারের আসার জন্য অপেক্ষা করছে বন বিভাগ এবং ফায়ার সার্ভিস। যেকোনো আগুন বা ধোঁয়া দেখা গেলেই তারা দ্রুত মাটিচাপা দেওয়ার চেষ্টা করছে।

গতকাল রোববার সকালে তেইশের ছিলা এলাকায় প্রথমে আগুন লাগে। তখন বন বিভাগ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ারলাইন কেটে আগুন ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা করা হয়। বিকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও নদী থেকে দূরত্ব এবং দুর্গম পথের কারণে পানি সরবরাহে সমস্যা দেখা দেয়। রাতের বেলা পানি দেওয়া শুরু হলে পানির প্রবাহ কম ছিল এবং ভাটার কারণে মাঝে মধ্যে পানি দেওয়া বন্ধ রাখতে হয়। আজ সকালে পরিস্থিতি খুব একটা পরিবর্তন হয়নি।

বন বিভাগ ড্রোনের সাহায্যে এলাকাটি পর্যবেক্ষণ করছে এবং জানিয়েছেন যে, নতুন করে কোনো ধোঁয়ার কুণ্ডলী পাওয়া যায়নি। বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম জানান, বর্তমানের পরিস্থিতিতে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু বিভিন্ন স্থানে ধোঁয়া দেখা যাচ্ছে। পাম্পের মাধ্যমে পানি দেওয়া সম্ভব না হওয়ার কারণে চ্যালেঞ্জ অনেক বেশি বেড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও বন বিভাগের অন্যান্য ইউনিটগুলোর সঙ্গে সিপিজি ও ভিটিআরটির সদস্যরাও অগ্নি নির্বাপণে কাজ করছেন। নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা নেই এবং জোয়ার আসলে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে।

গত শনিবার কলমতেজী এলাকার টেপর বিলেও আগুন লেগেছিল এবং পরবর্তীতে তা নিয়ন্ত্রণে আসে। তবে কতটা এলাকা পুড়েছে, সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের মতে, পাঁচ একরের বেশি বনভূমির গাছপালা আগুনে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আবু বক্কর জামান জানিয়েছেন, খুলনা ও বাগেরহাটের ১০টি ইউনিট একযোগে আগুন নেভাতে কাজ করছে। পানির উৎস দূরে থাকার কারণে কাজটি বেশ কঠিন হয়ে পড়ছে এবং জোয়ার-ভাটার কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

এদিকে, চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলার বিল এলাকায় আগুন লাগার কারণ অনুসন্ধানের জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ। বিভাগের সহকারী বন সংরক্ষক দিপন চন্দ্র দাসকে প্রধান করে গঠিত এই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে কলমতেজী এলাকার অগ্নিকাণ্ডের বিষয়েও তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

২৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন