সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার
পুলিশে শীর্ষ পর্যায়ের রদবদল শুরু, রাষ্ট্রপতি নির্বাচন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের পদত্যাগ
তেজগাঁও কলেজ শিক্ষার্থী ইকরাম হত্যায় দুই বন্ধুকে মৃত্যুদণ্ড
জানুয়ারিতে সড়ক-মহাসড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬: যাত্রী কল্যাণ সমিতি
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
রমজানে মক্কায় ওমরাহ পালনকারীদের নতুন নির্দেশনা জারি
সারাদেশবান্দরবানে সাচিং প্রু জেরীকে বিএনপির গণসংবর্ধনা
নারায়ণগঞ্জে দিনদুপুরে গুলি ছুঁড়ে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই
গাইবান্ধায় সেফটি ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
মাগুরা-১ আসনকে আদর্শ এলাকায় রূপান্তরের আশ্বাস এমপির
নওগাঁয় উদ্ধার ১২৬টি মোবাইল মালিকদের হাতে হস্তান্তর
কুড়িগ্রামে ছাত্রনেতা হাসানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
জামালপুরে উদ্বোধন হলো ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬
কুড়িগামে বিএনপিকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
১৮ মাস পর মুকসুদপুরে খুললো উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
পটুয়াখালীতে রুফটপ সোলার প্রযুক্তি দ্রুত জাতীয় অগ্রাধিকার দাবি
কয়রায় অবৈধ বৈদ্যুতিক ফাঁদে নারীর মৃত্যু, ১ বছরে ৬ জনের প্রাণহানি
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি: দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
জুলাই আন্দোলনে হামলা মামলায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ২
বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি আব্দুল করিম
চকরিয়ায় ডাকাতদের হামলায় মাংস ব্যবসায়ী নিহত, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী শাওন হত্যা: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
ময়মনসিংহে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
মাদারীপুরে আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
জাতীয়

২৩টি জেলার ৭৪টি উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন কমিশন (ইসি) সারা দেশের ২৩টি জেলার ৭৪টি উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত করেছে, যোগাযোগব্যবস্থা বিবেচনায়।

এসব এলাকায় কর্মরত ব্যক্তিদের ভাতা নির্ধারিত হারের চেয়ে ১.৫ গুণ বেশি দেওয়া হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের জন্য ভাতার পরিমাণ নির্ধারণের সময় দুর্গম এলাকার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। সেই আলোচনার ফলস্বরূপ, ২৩টি জেলার ৭৪টি উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে গণ্য করে সেখানে কর্মরত তথ্য সংগ্রহকারী ও অন্যান্য ব্যক্তিদের জন্য ভাতা/সম্মানী এবং অন্যান্য খাতে অর্থ বরাদ্দ নির্ধারিত হারের চেয়ে দেড় গুণ বাড়ানো হয়েছে।

এই দুর্গম এলাকাগুলির মধ্যে রয়েছে ভোলার চরফ্যাশন ও মনপুরা, বরগুনার বেতাগী, পাথরঘাটা ও বামনা, বাগেরহাটের রামপাল, মোড়লগঞ্জ ও শরণখোলা, খুলনার বটিয়াঘাটা, পাইকগাছা, দাকোপ ও কয়রা, নোয়াখালীর হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া, হবিগঞ্জের বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই, সুনামগঞ্জের দোয়ারাবাজার, ধর্মপাশা, শাল্লা, জামালগঞ্জ, দিরাই, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর, কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম, বরিশালের হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ, সিরাজগঞ্জের চৌহালী, নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর ও খালিয়াজুরী, পটুয়াখালীর গলাচিপা, কলাপাড়া, রাঙ্গাবালী ও দশমিনা, সাতক্ষীরার আশাশুনী ও শ্যামনগর, পিরোজপুরের কাউখালী, কুমিল্লার মেঘনা, কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর, মানিকগঞ্জের হরিরামপুর, মাদারীপুরের শিবচর, খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, গুইমারা, লক্ষীছড়ি, খাগড়াছড়ি সদর ও দিঘীনালা, বান্দরবান পার্বত্য জেলার থানছি, রোয়াংছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান সদর, রুমা ও লামা, রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর, বরকল, বাঘাইছড়ি, রাঙামাটি সদর, রাজস্থলী, লংগদু, কাউখালী, কাপ্তাই, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলা।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে দুর্গম এলাকার তালিকাটি শ্রেণিবদ্ধ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা পার্বত্য, হাওর, দ্বীপ ও সমতল ভূমির যোগাযোগব্যবস্থা, ভৌগোলিক পরিস্থিতি এবং দুর্গমতার ব্যাপকতা বিবেচনায় করা হবে।

৩৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন