সর্বশেষ

জাতীয়তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস, চারা রোপণ ও মোনাজাতে অংশগ্রহণ
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. শফিকুর রহমান ও নাহিদ
কিছুদিনের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তনের ঘোষণা নৌ পরিবহণ মন্ত্রীর
শহীদ মিনারে মানুষের ঢল, শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
সারাদেশসারাদেশে গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলা ভাষাকে ধারন করলে 'ইনকিলাব জিন্দাবাদ' চলবে না: মন্ত্রী
দিনাজপুরে ডা. জাহিদ হোসেনের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়
দৌলতপুরে মাদক, অস্ত্র ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
সুন্দরবনে অভিযান: অস্ত্রসহ ডাকাত বাহিনীর সহযোগী আটক
পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত সংঘর্ষে আহত অন্তত ১০
রংপুরে নকল ঘি কারখানায় অভিযান, ভেজাল পণ্য জব্দ
সাতক্ষীরায় নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক
শেরপুরে চুরির সন্দেহে যুবককে ঝুলিয়ে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল
জুয়া ছাড়তে ‘দুধ দিয়ে গোসল’, কোটালীপাড়ায় যুবকের ব্যতিক্রমী ঘোষণা
ভেদরগঞ্জে ৪শ' দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
বেতাগী পৌরসভার উন্নয়নকাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব নাজমুল হুদা শামিম
জামালপুর-শেরপুর ব্রিজে বাবা-ছেলের মৃত্যু: পুলিশের গাফিলতির অভিযোগ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, ট্রাকচালক পলাতক
বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এবারও হয়নি মাতৃভাষা দিবসের মিলনমেলা
জনগণের আশা সামনে রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে : সিরাজগঞ্জে এমপি
পঞ্চগড়ে ঐক্যবদ্ধ গণতন্ত্রকে নস্যাৎ করা যাবে না : পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লায় রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু
নারায়ণগঞ্জে প্রকাশ্য ডাকাতি: এমপি'র নির্দেশে দুইজন আটক
পটুয়াখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ
গাইবান্ধায় ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাইরে
মৌলভীবাজারে রাতের সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
কুমারখালীতে দুই শতাধিক দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬শ' পরিবারের মধ্যে রোজার খাদ্যসামগ্রী বিতরণ
শ্যামপুরে একুশের প্রভাতে আ. লীগের দলীয় পতাকা উত্তোলন
গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধা নিহত, মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ
সাতক্ষীরায় বসন্তে খুশির বার্তা: আমের বাম্পার ফলনের আশা
আন্তর্জাতিকজাতিসংঘের পাল্টা ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ কি নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত
খেলাএশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ
সারাদেশ

বাসে ডাকাতির মামলায় আরও দুই আসামি গ্রেফতার, মালামাল উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ আরও দুজনকে গ্রেফতার করেছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন ঢাকার আশুলিয়ার ধানশোনা এলাকার বাসিন্দা মো. আলমগীর (৩৪) ও তাঁর ছোট ভাই রাজিব হোসেন (২১)। এ পর্যন্ত এই মামলায় মোট পাঁচজন গ্রেফতার হয়েছে।

পুলিশ সুপার জানান, আলমগীরকে গতকাল সোমবার নেত্রকোনার পূর্বধলা উপজেলার সাধুরপাড়া গ্রাম থেকে ধরা হয়। তাঁকে আন্তজেলা ডাকাত দলের 'মূলহোতা' হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর আগে গ্রেফতার হওয়া শহিদুল ইসলাম, যিনি মহিদুল ও মুহিত নামেও পরিচিত, টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের হেফাজতে পাঁচ দিনের রিমান্ডে রয়েছে। জিজ্ঞাসাবাদের মধ্যে আলমগীরের অবস্থান শনাক্ত করা হয় এবং সোমবার দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে ডাকাতির সময় লুটকরা ৪ হাজার ২১০ টাকা এবং দুটি রুপার আংটি উদ্ধার করা হয়।

আলমগীর পরে পুলিশকে জানান, তাঁর ছোট ভাই রাজিবের কাছে ডাকাতির সময় নেওয়া মুঠোফোন, গয়না এবং ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি রয়েছে। এরপর সোমবার সন্ধ্যায় আলমগীরকে নিয়ে আশুলিয়ায় অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করা হয়। রাজিবের কাছ থেকে উদ্ধার হয় ১০টি মুঠোফোন, নকল গয়না, তিনটি ব্যাগ, তিনজন যাত্রীর জাতীয় পরিচয়পত্র এবং ডাকাতিতে ব্যবহৃত দুটি ছুরি।

পুলিশ সুপার উল্লেখ করেন, আলমগীরের সাত দিনের এবং রাজিবের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে। আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, ডাকাতিকালে ধর্ষণের কোনও তথ্য তাঁদের কাছে আসেনি, তবে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। আরও তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি রাতে ইউনিক রোড রয়েলসের আমরি ট্রাভেলস নামের বাসে ডাকাতির ঘটনা ঘটে। রাত ১১টায় ঢাকা থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দেয় বাসটি। রাত সাড়ে ১২টার দিকে ৮-৯ জন যাত্রীবেশী ডাকাত অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নেয় এবং প্রায় তিন ঘণ্টা ধরে যাত্রীদের টাকা, মালামাল লুট করে। এই সময় তারা নারী যাত্রীদের শ্লীলতাহানিও করে। ঘটনার তিন দিন পর ২০ ফেব্রুয়ারি রাতে মির্জাপুর থানায় এক যাত্রী ওমর আলী বাদী হয়ে মামলা করেন।

৩৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন