সর্বশেষ

আন্তর্জাতিক

মিয়ানমারে স্বাধীনতা দিবসের সাধারণ ক্ষমা, মুক্তি পাচ্ছে ৫ হাজার ৮৬৪ বন্দি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ ৪:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাধারণ ক্ষমার আওতায় ১৮০ জন বিদেশিসহ মোট ৫ হাজার ৮৬৪ জন বন্দিকে মুক্তি দেবে দেশটির সামরিক বাহিনী। 

রয়টার্সে জানা যায়,  ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে।

জান্তা সরকার অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ সহিংসভাবে দমন করতে শুরু করলে দেশটিজুড়ে সশস্ত্র এক বিদ্রোহ ছড়িয়ে পড়ে। জান্তা সরকার এই বছর নির্বাচন করবে বলে জানিয়েছে। তবে বিরোধী দলগুলো এই পরিকল্পনাকে প্রতারণা বলে ব্যাপকভাবে নিন্দা প্রকাশ করেছে।

সামরিক জান্তার হাতে বন্দিদের মধ্যে এখনো দেশটির সাবেক নেত্রী নোবেল বিজয়ী অং সান সু চিও রয়েছেন। 

৪৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন