সর্বশেষ

সারাদেশ

সুনামগঞ্জে সাবেক পিপি ও আওয়ামী লীগ নেতা খায়রুল কবির রুমেন গ্রেপ্তার

মাহতাব উদ্দিন তালুকদার, সুনামগঞ্জ
মাহতাব উদ্দিন তালুকদার, সুনামগঞ্জ

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবন থেকে বের হওয়ার পর সাবেক পিপি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার মামলায় অভিযুক্ত এই নেতাকে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা একটি নাশকতা মামলার অন্যতম আসামি ছিলেন অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন। মঙ্গলবার বিকেল থেকেই জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে সাদা পোশাকে ডিবি পুলিশ অবস্থান নেয়। রুমেন ওই ভবনের ভেতরে অবস্থান করছেন জানতে পেরে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে।

পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন আহমদ আইনজীবী রুমেনকে নিজেদের মোটরসাইকেলে করে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে যান। তাঁদের সাথে ডিবি পুলিশের একটি বিশেষ দলও থানায় পৌঁছায়। থানায় পৌঁছানোর পরপরই পুলিশ তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায়।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ জানান, আইনি প্রক্রিয়া ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই তাঁরা অভিযুক্ত আইনজীবীকে সরাসরি থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনার পর আদালত পাড়া এবং থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০