সর্বশেষ

সারাদেশ

দেশে সারের কোনো সংকট নেই, রটানো হচ্ছে বেশি: ত্রাণমন্ত্রী

অয়ন জ্যোতি, লালমনিরহাট
অয়ন জ্যোতি, লালমনিরহাট

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে সারের কোনো সংকট নেই এবং কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা রুখতে ডিলারের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ লালমনিরহাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। একই সঙ্গে অসৎ ডিলারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার কঠোর হুঁশিয়ারিও দেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, সার সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বিতরণ প্রক্রিয়াকে গতিশীল করতে ডিলার ও খুচরা বিক্রেতার সংখ্যা বৃদ্ধি করা হবে। প্রতিটি ইউনিয়নে আরও একজন করে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার।

তিনি কৃষকদের আশ্বস্ত করে বলেন, সরকার সারে বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। অসৎ ডিলাররা সার মজুদ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে সার উদ্ধার করা হবে।

এর আগে, মন্ত্রী লালমনিরহাট জেলা হাসপাতালে পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসাধীন রোগীদের উন্নত মানের খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন