সুন্দরবন
বৈরী আবহাওয়ায় দুবলার চরে শুঁটকি মৌসুমে ধস, সংকটে হাজারো জেলে
সুন্দরবনের দুবলার চরে বৈরী আবহাওয়ার কারণে শুঁটকি মৌসুমের শুরুতেই চরম বিপাকে পড়েছেন হাজার হাজার জেলে। টানা বৃষ্টি ও উত্তাল সাগরের যোগসাজশে মাছ আহরণ ও শুঁটকি উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে মহাজনদের দাদন শোধ ও মৌসুমি জীবিকা নিয়ে গভীর অনিশ্চয়তায় ভুগছেন উপকূলীয় মৎস্যজীবীরা।
সুন্দরবনে ১৩ কেজি হরিণের মাংসসহ মাথা-পা ও চামড়া জব্দ
সুন্দরবনের খুলনার কয়রা থানাধীন গোলখালী এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস, মাথা, পা ও চামড়া জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। জব্দ করা মাংসের পরিমাণ ১৩ কেজি ৭০০ গ্রাম। এসব আলামতের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
প্রধানমন্ত্রীর খুলনা-মোংলা সফর আজ, অর্থনৈতিক সম্ভাবনায় গুরুত্ব
নির্বাচনের পর প্রথমবারের মতো সরকারপ্রধান হিসেবে খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাঁর এই সফরে সুন্দরবন, মোংলা বন্দর ও প্রস্তাবিত এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাবনা পর্যালোচনার কথা রয়েছে। এ সফরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি
আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা ও উপকূলীয় অঞ্চল সফরকে কেন্দ্র করে বাগেরহাটের মোংলা ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়ক সংস্কার, বন্দর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন প্রস্তুতি চলছে। সফর ঘিরে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যেও তৎপরতা বেড়েছে।
সুন্দরবনে ২৩০ টন কয়লাসহ কার্গো আটক, গ্রেপ্তার ৯
সুন্দরবন থেকে অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগে ২৩০ মেট্রিক টন কয়লাবোঝাই একটি কার্গোসহ ৯ জনকে আটক করেছে বন বিভাগ। সোমবার সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদী থেকে কার্গোটি আটক করা হয়। জব্দ করা কয়লার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার: জাল-মাছসহ ২ জেলে আটক
সুন্দরবনের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আড়াই মণ মাছ ও অবৈধ জালসহ দুই জেলেকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে সুন্দরবন বন বিভাগ আটককৃতদের বিরুদ্ধে সিওআর মামলা দায়ের করে ৪০ হাজার টাকা জরিমানা করে। তবে বনাঞ্চলে আধুনিক বিষ পরীক্ষাগার না থাকায় আইনগত প্রমাণে জটিলতা দেখা দিয়েছে।