সাতক্ষীরা
সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৬ গুণীজনকে সংবর্ধনা
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দিনটি বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এই উদযাপনের অংশ হিসেবে জেলায় সমাজ ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনে সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করার তাগিদ দেন।
সাতক্ষীরায় সরকারি খাল দখল: ২০০০ বিঘা জমির বোরো আবাদ নিয়ে তীব্র শঙ্কা
সাতক্ষীরার শ্যামনগরে লাখ লাখ টাকা ব্যয়ে পুনঃখনন করা সরকারি খাল দখলের কারণে চরম বিপাকে পড়েছেন হাজারো মানুষ। খালটি প্রভাবশালীরা দখলে নেওয়ায় প্রায় দুই হাজার বিঘা জমির বোরো চাষ ও খাবার পানির তীব্র সংকট তৈরি হয়েছে।
সাতক্ষীরায় মা ও মেয়েকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী সাবিনা ইসলাম ও শিশুকন্যাকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলায় আসামি আব্দুর রউফ সরদারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর্তমানে সাজাপ্রাপ্ত আসামি জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন।
সাতক্ষীরার গুড়পুকুর মেলায় পৌরসভার রাজস্ব ফাঁকি, দৈনিক লাখ লাখ টাকার হরিলুট
সাতক্ষীরার প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা ঘিরে উঠেছে বিপুল অর্থ আদায়ের অভিযোগ। দোকান বরাদ্দ, দৈনিক ভাড়া, বিদ্যুৎ বিল ও অন্যান্য খরচের নামে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে। নাগরিক নেতাদের দাবি, মেলায় প্রতিদিন প্রায় ১৫ লাখ টাকা আদায় হচ্ছে। অথচ পৌরসভার মালিকানাধীন শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা বসানো হলেও কোনো রাজস্ব পায়নি সাতক্ষীরা পৌরসভা। মেলার অর্থ আদায়, ইজারা ও ব্যবস্থাপনায় কারা যুক্ত, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
সাতক্ষীরা সীমান্তে দুর্গাপূজায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরা সীমান্তে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী তিনটি উপজেলার ৪৪টি পূজামণ্ডপের সার্বিক সুরক্ষায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সাতক্ষীরার সীমান্ত সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবে সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলার ৯১টি পূজামণ্ডপে মোট ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।