সাংবাদিক
সাংবাদিক আবুল বাশারের মায়ের ইন্তেকাল, শরীয়তপুরে দাফন সম্পন্ন
শরীয়তপুরের বিশিষ্ট সাংবাদিক আবুল বাশারের মাতা রেনু বেগম ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। রোববার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
কোস্ট গার্ড স্টেশনে হামলার ঘটনায় উত্তেজনা; সাংবাদিকদের বিরুদ্ধে কটাক্ষের অভিযোগ
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের হারবারিয়া স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহলের একটি অংশ ঘটনাটিকে শুধু আইনশৃঙ্খলার অবনতির বিষয় হিসেবে নয়, বরং পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত অপচেষ্টা হিসেবেও দেখছেন।
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সংবাদ প্রকাশের পর তিন সাংবাদিকের বাড়িতে হামলা, সীমানা প্রাচীর ভাঙচুর এবং তাঁদের পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। মঙ্গলবার (৯ জুন) উপজেলার ফতেপুর ইউনিয়নের লামা ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
গোয়াইনঘাটে সংবাদ প্রকাশের জেরে ৩ সাংবাদিকের পরিবারকে হামলার হুমকি
সিলেটের গোয়াইনঘাট উপজেলা-এর ৬ নম্বর ফতেপুর ইউনিয়ন এলাকায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে তিন সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
মোংলায় মাদক-দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি
মোংলার সাংবাদিক মো. মাসুদ রানা (রেজা মাসুদ) তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আদালতে সাংবাদিককে লাথি মারলেন বিআরটিএ কর্মকর্তা শাহ আলম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় বরিশাল বিআরটিএর সাবেক সহকারী পরিচালক এমডি শাহ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।