সর্বশেষ

সারাদেশ

গোয়াইনঘাটে সংবাদ প্রকাশের জেরে ৩ সাংবাদিকের পরিবারকে হামলার হুমকি

স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট, সিলেট
স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট, সিলেট

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা-এর ৬ নম্বর ফতেপুর ইউনিয়ন এলাকায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে তিন সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা হয়েছে

অভিযোগ উঠেছে, একটি পক্ষ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের পরিবারের ওপর হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং এলাকায় অস্ত্রের মহড়া দিয়েছে।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন মো. ইসলাম আলী, নিজাম উদ্দিন টিপু ও হিলাল উদ্দিন শিপু। তারা পেশাগত কারণে সিলেট শহরে অবস্থান করলেও তাদের পরিবার ফতেপুর ইউনিয়নে বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতেপুর ইউনিয়নের এক ব্যক্তি তার আপন মামাতো ভাই লোকমানের বিরুদ্ধে বৃদ্ধ চাচাকে ভিটেমাটি থেকে উচ্ছেদ এবং পারিবারিক বিরোধের অভিযোগ এনে সিলেটের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর থেকেই অভিযুক্ত লোকমান ও তার সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি দেয় এবং গ্রামের বাড়ির সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয় বলে দাবি করা হয়।

এ ঘটনায় সাংবাদিকদের পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা বিষয়টি প্রশাসনের নজরে আনলে ৬ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন এলাকাবাসী।

৩৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন