সরকারি কর্মকর্তা
জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব কামরুজ্জামান চৌধুরীর মুন্সীগঞ্জ পরিদর্শন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ কামরুজ্জামান চৌধুরী মুন্সীগঞ্জ জেলা সফর করেছেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি কর্মকর্তার ইট লুট ও হুমকির অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের বিরুদ্ধে এক সরকারি কর্মকর্তার বাড়ি থেকে ৮ হাজার ইট লুট, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সরকারি কর্মকর্তা মো. হায়দার হোসেন প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
‘স্যার’ সম্বোধন বিতর্ক: চিকিৎসাসেবা বন্ধ রেখে হাকিমপুরে মানববন্ধন
দিনাজপুরের হাকিমপুরে সরকারি কর্মকর্তাকে ‘স্যার’ বা ‘মহোদয়’ সম্বোধন করা নিয়ে বিতর্কের জেরে চিকিৎসাসেবা বন্ধ রেখে মানববন্ধন করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা। এতে প্রায় এক ঘণ্টা সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন হাসপাতালে আসা সাধারণ রোগীরা। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সাধারণ মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
‘আমাকে স্যার বা মহোদয় বলতে হবে’, হিলিতে সাংবাদিককে স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশ!
দিনাজপুরের হাকিমপুরে তথ্য সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিককে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলে সম্বোধন করার দাবি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সংবাদকর্মী ও সচেতন মহলে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানিয়েছেন, সরকারি কর্মকর্তাকে ‘স্যার’ ডাকার কোনো বাধ্যবাধকতা নেই।
ছুটি না নিয়ে কর্মস্থল ছাড়ার অভিযোগ পাউবোর ৫ কর্মকর্তার বিরুদ্ধে
পাবনার বেড়া পানি উন্নয়ন বিভাগের (পাউবো) পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে ঢাকায় যাওয়ার অভিযোগ উঠেছে। একটি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তারা রাজধানীতে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন, তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়েই গেছেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কঠোর বার্তা দিল সরকার
পদ ও পদোন্নতি সংক্রান্ত দাবি নিয়ে ২৬টি ক্যাডারের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের কর্মসূচির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছে, কেউ এই বিধি লঙ্ঘন করলে তিনি অসদাচরণের দায়ে ব্যবস্থার আওতায় আসবেন।