সরকারি অনুদান
পাবনায় কর্মরত মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীদের পরিবারকে আর্থিক অনুদান
পাবনায় বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ও গুরুতর আহত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩টি পরিবারের মাঝে মোট ১ কোটি ৪ লাখ টাকার এই আর্থিক সহায়তা দেওয়া হয়। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
নড়াইল-২: ঐচ্ছিক তহবিলের তালিকায় দুই জায়গায় এমপির মেয়ের নাম!
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিল থেকে অনুদান বরাদ্দের তালিকায় তাঁর মেয়ের নাম দুই জায়গায় স্থান পাওয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই তালিকা ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তড়িঘড়ি করে তালিকা তৈরি করার কারণে এমন ভুল হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সংসদ সদস্য।
জটিল রোগীদের এককালীন অনুদান বাড়িয়ে ১ লাখ টাকা করার সিদ্ধান্ত
ক্যান্সার, কিডনি বিকল, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এককালীন আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
ফরিদপুরের ভাইরাল লোকশিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকার সরকারি অনুদান
সামাজিক যোগাযোগমাধ্যমে লোকগান গেয়ে ভাইরাল হওয়া ফরিদপুরের লোকসঙ্গীত শিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকার বিশেষ আর্থিক অনুদান দিয়েছে সরকার। বুধবার (১৭ জুন) রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক তার হাতে তুলে দেওয়া হয়।