সংসদ সদস্য
মন্ত্রী-হুইপদের জেলা দায়িত্ব নিয়ে হাইকোর্টে রিট
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের বিভিন্ন জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন বিরোধী দলের ১১ জন সংসদ সদস্য। তাঁদের পক্ষে রোববার রিট আবেদনটি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের একটি প্রতিনিধিদল। তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলে সহানুভূতি প্রকাশ করেন এবং পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন।
চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ কার্যালয় পরিদর্শনে এমপি নূরুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। এ সময় তিনি সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
গোপালগঞ্জ হাসপাতালে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ভেন্টিলেটর অচল নিয়ে বিতর্ক
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বহুল প্রতীক্ষিত ১০ শয্যার আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বিভাগের উদ্বোধন করা হয়েছে। তবে উদ্বোধনের পরপরই ১০টি ভেন্টিলেটরের মধ্যে ৯টি অচল থাকার অভিযোগ ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
সাতক্ষীরায় সাবেক নারী সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি গ্রেফতার
সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেফতার করেছে পুলিশ।
ধামরাইয়ে সাবেক সংসদ সদস্য মালেক গ্রেফতার
ঢাকা-২০ (ধামরাই) আসনের প্রাক্তন সংসদ সদস্য এম এ মালেককে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।