সর্বশেষ

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে ৬ এমপি ভোট দেননি কেন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টা ১০ মিনিটে শুরু হওয়া ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। অধিকাংশ সংসদ সদস্য ভোট দিলেও ছয়জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেননি।

জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্বাচন কমিশন গঠিত প্যানেলের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ সংসদ সদস্য ভোট দেন।

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট পেয়ে জয়যুক্ত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোট গ্রহণ শেষে সংসদ সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয়জন সংসদ সদস্য। তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, সিলেট-৫ আসনের খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান এবং সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

সংসদ সূত্র বলছে, মির্জা আব্বাস চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে তিনি ভোট দিতে পারেননি।

গাজী নজরুল ইসলামকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর অনুপস্থিতির নির্দিষ্ট কারণ জানা যায়নি।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিএনপি কিংবা ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার সুযোগ ছিল। তবে ভোট গ্রহণ শেষ হওয়ার আগে তাঁকে ভোটকক্ষে দেখা যায়নি।

এ ছাড়া ড. ওসমান ফারুক, মোস্তফা কামাল পাশা ও মোহাম্মদ আবুল হাসান ভোট না দেওয়ার বিষয়ে কোনো কারণ জানা যায়নি।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। তবে শেষ পর্যন্ত তিনি ভোট দেন।

ভোট গ্রহণের জন্য সংসদ ভবনের অধিবেশন কক্ষে আসনভিত্তিক ব্যবস্থা করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, ভোটের জন্য তিনটি ব্যালট বাক্স রাখা হয়েছিল। সংসদ সদস্যরা নির্ধারিত ব্যালট পেপারে স্বাক্ষর করে গোপনীয়তার সঙ্গে ভোট দেন।

ভোট দেওয়ার পর বিভিন্ন দলের সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় ও ছবি তুলতে দেখা যায়।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন