শেখ হাসিনা
হাসিনার ফেরা দিবাস্বপ্ন, ফ্যাসিবাদের ঠাঁই হবে না: মোংলায় যুবদল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মোংলায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে অলীক কল্পনা হিসেবে আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।
ভারতের কাছে শেখ হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় বাংলাদেশ
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সহজ ও কার্যকর করতে দেশটিতে অবস্থানরত শেখ হাসিনাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত বাংলাদেশিদের ফেরত দেওয়াকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। বুধবার তিনি ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুসের কাছে পদত্যাগপত্র দেন। জালিয়াতি ও প্রতারণার অভিযোগে বাংলাদেশ ও ডব্লিউএইচওর তদন্তের মধ্যে থাকা অবস্থায় তাঁর এই পদত্যাগের খবর জানা গেল।
ভারত হাসিনাকে ফেরত দিলেই গ্রেপ্তার ও জেল: শামা ওবায়েদ
ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত আনা মাত্রই গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মাদারীপুরে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এছাড়া মানব পাচার রোধে আন্তর্জাতিক দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।
শেখ হাসিনা রাজনৈতিকভাবে দেউলিয়া : সারজিস আলম
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে দেশ ছেড়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাঁর দাবি, শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না। একই সঙ্গে বিএনপিকে ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের তালিকা তৈরির কাজ শুরু, হলফনামার তথ্য আবারও আলোচনায়
বাংলাদেশে জুলাই আন্দোলনকারীদের ওপর নির্যাতনের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগোচ্ছে। ৭ সেপ্টেম্বর ২০২৬ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গণমাধ্যমে জানিয়েছেন—বাজেয়াপ্তযোগ্য সম্পদের তালিকা তৈরির কাজ চলছে এবং সংশ্লিষ্ট বিধিমালা নিয়েও কাজ হচ্ছে। এরই প্রেক্ষিতে ২০২৪-এর নির্বাচনী হলফনামায় ঘোষিত তাঁর সম্পদের তথ্য আবারও আলোচনায় এসেছে।