শিবপুর
মালয়েশিয়ায় বসে অপরাধচক্র নিয়ন্ত্রণের অভিযোগ
নরসিংদীর রায়পুরা ও শিবপুরে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভাঙচুরসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, মালয়েশিয়ায় অবস্থানরত মীর খোকন ও হৃদয় ডাকাতের সঙ্গে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের যোগাযোগ রয়েছে এবং দূর থেকে ওই চক্রটি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু, আহত ১
নরসিংদীর মনোহরদীতে মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নরসিংদীর শিবপুরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সহকারী প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার
নরসিংদীর শিবপুরে নিজ ভাড়াবাসা থেকে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসাইন (৫০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
শিবপুরে সড়কের পাশে বাক্সে নবজাতকের মরদেহ উদ্ধার
নরসিংদীর শিবপুর উপজেলা-এ সড়কের পাশ থেকে বাক্সে রাখা এক দিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শিবপুর থেকে অপহৃত শিশু ২ দিন পর হবিগঞ্জে উদ্ধার
পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে নরসিংদীর শিবপুর থেকে অপহৃত তিন বছরের শিশু উম্মে হানিকে দুই দিন পর হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চক্রের সঙ্গে জড়িত সন্দেহে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইন্টারপোলের সহায়তায় শিবপুরে হত্যার প্রধান আসামি আরিফ সরকার গ্রেপ্তার
নরসিংদীর শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকার (৪০) কে ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।