শিক্ষা বোর্ড
২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল
এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশিত হতে পারে। ফল প্রকাশের সম্ভাব্য সময় হিসেবে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একটি দিন নির্ধারণের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আগামী রোববার ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ জানা যেতে পারে।
৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, সবচেয়ে বেশি মাদ্রাসায়
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি ২২৬টি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন। এ ছাড়া নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।
পাসের হার ১৯ বছরে সবচেয়ে কম, উত্তরপত্র আবার মূল্যায়ন সম্ভব: শিক্ষামন্ত্রী
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত ১৯ বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম। ২০০৭ সালের পর আর কখনো এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এত কম ছিল না। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গত বছরের তুলনায় ২২ হাজার ৩৫৬ জন কমেছে।
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।
এসএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই
এসএসসি ও সমমান পরীক্ষার ফলের অপেক্ষায় থাকা প্রায় ১৮ লাখ শিক্ষার্থীর জন্য স্বস্তির খবর আসতে পারে চলতি মাসেই। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফল প্রস্তুতের কাজ শেষ হলে আগামী ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ পেছাল, নতুন তারিখ চূড়ান্ত নয়
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের প্রাথমিক পরিকল্পনা থাকলেও প্রশাসনিক ব্যস্ততার কারণে তা কয়েক দিন পিছিয়ে যাচ্ছে। শিক্ষা বোর্ড জানিয়েছে, নতুন তারিখ এখনো নির্ধারণ না হলেও জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে।