লোডশেডিং
আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর
আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে দেশে লোডশেডিং কিছুটা কমানোর আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ লক্ষ্যে সৌরবিদ্যুৎ খাতকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
ঢাকাতেও লোডশেডিং মেনে নিতে হবে: জাহেদ উর রহমান
ঢাকাকে পুরোপুরি লোডশেডিংমুক্ত রাখার নীতি থেকে সরকার সরে আসছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দেশের অন্যান্য এলাকার মতো রাজধানীতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি থাকায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ঢাকা কিছুটা অগ্রাধিকার পেতে পারে।
নরসিংদীতে লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ, বিদ্যুৎ অফিস ঘেরাও
নরসিংদীর মাধবদীতে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস ঘেরাও করেছেন স্থানীয় টেক্সটাইল কারখানার শ্রমিকরা। একই সঙ্গে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাসের পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন।
ঢাকায় এক দিনে লোডশেডিং বেড়েছে ৩৮৫ মেগাওয়াট
ঢাকায় আবারও বেড়েছে লোডশেডিং। দিন ও রাতের বিভিন্ন সময়ে একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে সন্ধ্যার পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ ঘাটতির সঙ্গে লোডশেডিংও বেড়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য বলছে, ২২ আগস্ট সন্ধ্যার পিক আওয়ারে ঢাকায় ৬ হাজার ৪৮৯ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৫৯৯ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে।
তেলের অভাবে সাটুরিয়া হাসপাতালে অচল জেনারেটর, তীব্র গরম
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি তেল বরাদ্দের অভাবে দুটি জেনারেটর দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে রয়েছে। তীব্র লোডশেডিং আর ভ্যাপসা গরমে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন, ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসাসেবাও। সরকারি এই হাসপাতালে জেনারেটর সচল না থাকায় বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার, ফলে গরিব রোগীদের অতিরিক্ত টাকা খরচ করে বাইরে চিকিৎসা নিতে হচ্ছে।
গোপালগঞ্জে তেল-গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি। রবিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে বক্তারা দ্রুত লোডশেডিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান।