সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ, বিদ্যুৎ অফিস ঘেরাও

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মাধবদীতে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস ঘেরাও করেছেন স্থানীয় টেক্সটাইল কারখানার শ্রমিকরা। একই সঙ্গে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাসের পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎ অফিসের সামনে ও মহাসড়কে অবস্থান করেন স্থানীয় টেক্সটাইলের শ্রমিকরা। এর ফলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আকস্মিক এই অবরোধে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে স্থানীয় টেক্সটাইল ও পোশাক শিল্পকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে শ্রমিকদের দিনমজুরি ও সামগ্রিক আয় কমে গেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতির এই বাজারে আয় কমে যাওয়ায় পরিবার নিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানান তারা। অবিলম্বে নরসিংদী ও মাধবদী শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জোর দাবি জানান আন্দোলনকারীরা।

সমীর হোসেন নামের এক আন্দোলনকারী শ্রমিক বলেন, লোডশেডিংয়ের কারণে আমরা ঠিকমতো কাপড় উৎপাদন করতে পারছি না। ফলে মালিকপক্ষ আমাদের নিয়মিত বেতন-ভাতা দিতে পারছে না। এভাবে চলতে থাকলে আমাদের পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না। প্রশাসনের আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করা হলেও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হলে পুনরায় লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাউল হাসান এবং মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন এবং যথাযথ ব্যবস্থার আশ্বাস দেন।

এ বিষয়ে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মহসিন কবির জানান, লোডশেডিং বর্তমানে একটি জাতীয় সমস্যা। আমরা ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করছি না। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে মাধবদী এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন