রেললাইন
ফতুল্লায় কান্নারত শিশু উদ্ধার, মাইকিং করে আড়াই ঘণ্টা পর বাবার কোলে দিল আনসার
নারায়ণগঞ্জের ফতুল্লায় রেললাইনের ওপর একা ঘুরে বেড়ানো দুই বছরের শিশু মীমকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন আনসার সদস্যরা। গত ২৮ জুলাই সকাল ৯টার দিকে উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এলাকার রেলগেটসংলগ্ন স্থান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। প্রায় আড়াই ঘণ্টা খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১১টার দিকে তার বাবা ও দাদির সন্ধান পাওয়া যায়।
ভৈরবে রেললাইনে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার, তদন্তে রেলওয়ে পুলিশ
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার সিগনাল এলাকায় ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
কুমিল্লার লালমাইয়ে রেললাইনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
কুমিল্লার লালমাই রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর এক যুবকের গলাকাটা ও খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে রেল পুলিশ। শুক্রবার (সকাল আনুমানিক ৮টা) লালমাই স্টেশন সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
গফরগাঁওয়ে রেললাইনের অংশ খুলে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের অংশ খুলে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে।
ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও নদী সংস্কারের দাবিতে মানববন্ধন
রেললাইন, মেডিকেল কলেজ স্থাপন ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বন্ধ ৩০ মিনিট
অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ায় মঙ্গলবার বিকেলে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রামের সঙ্গে সিলেট রেলপথে ট্রেন চলাচল।