সর্বশেষ

সারাদেশ

হাঁটতে গিয়ে রেললাইনে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন যুবক

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৪:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রেনের ধাক্কায় আশিকুর রহমান আশিক (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আশিক উপজেলার কালিকাপুর দেওয়ান দিকশাইল উত্তর পাড়ার মনিরুল ইসলাম মনির ছেলে।

শুক্রবার (২৯ মে) সকালে ঢালারচর–পাবনা–রাজশাহী রেলপথের কালিকাপুর রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও ঈশ্বরদী রেলওয়ে থানা সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে আশিক হাঁটতে বের হন। একপর্যায়ে তিনি রেললাইনের পাশে অবস্থান করছিলেন। ওই সময় ঢালারচর থেকে রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি দ্রুত গতিতে ওই এলাকায় পৌঁছালে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক আশুতোষ কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় প্রাথমিক তদন্ত শেষে বিষয়টি স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন