সর্বশেষ

সারাদেশ

ফতুল্লায় কান্নারত শিশু উদ্ধার, মাইকিং করে আড়াই ঘণ্টা পর বাবার কোলে দিল আনসার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় রেললাইনের ওপর একা ঘুরে বেড়ানো দুই বছরের শিশু মীমকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন আনসার সদস্যরা। গত ২৮ জুলাই সকাল ৯টার দিকে উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এলাকার রেলগেটসংলগ্ন স্থান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। প্রায় আড়াই ঘণ্টা খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১১টার দিকে তার বাবা ও দাদির সন্ধান পাওয়া যায়।

নারায়ণগঞ্জের ফতুল্লায় রেললাইনের ওপর একা ঘুরে বেড়াচ্ছিল দুই বছরের শিশু মীম। পাশে ছিল না কোনো স্বজন। কান্নারত শিশুটিকে দেখে দায়িত্বে থাকা আনসার সদস্যরা দ্রুত এগিয়ে আসেন। পরে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে মসজিদে মাইকিং ও এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় তার বাবা ও দাদির সন্ধান পান তারা।

গত ২৮ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

ঘটনাটি ঘটে ফতুল্লার উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এলাকার রেলগেট সংলগ্ন স্থানে।

আনসার ও ভিডিপি সূত্রে জানা যায়, উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। সকাল ৯টার দিকে রেলগেট এলাকায় দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. আতিকুল ইসলাম রেললাইনের ওপর একটি শিশুকে একা ঘোরাফেরা করতে দেখতে পান। শিশুটিকে দেখে তিনি বিষয়টি ক্যাম্প ইনচার্জ পিসি মো. জাকির হোসেনকে মোবাইল ফোনে জানান।

খবর পেয়ে পিসি মো. জাকির হোসেন এপিসিদের সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, সে তার বাবাকে হারিয়ে ফেলেছে। এ সময় শিশুটি ভয়ে ও আতঙ্কে কান্নাকাটি করছিল।

শিশুটির স্বজনদের খুঁজে বের করতে স্থানীয় মসজিদে মাইকিং করা হয়। একই সঙ্গে আনসার সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির বাবা আলিফ ও দাদির সন্ধান পাওয়া যায়।

পরিবারের পরিচয় নিশ্চিত হওয়ার পর শিশুটিকে তার বাবা ও দাদির কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া শিশুটির নাম মীম। তার বয়স আনুমানিক দুই বছর। সে নেত্রকোনার খালিয়াজুরি থানার সাতগাঁও গ্রামের বাসিন্দা আলিফ ও রোকসানা আক্তারের সন্তান।

শিশুটিকে উদ্ধার ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কাজে অংশ নেন পিসি মো. জাকির হোসেন (আইডি নং-৪৬৪৪১), এপিসি সুমন্ত্র সিকদার (আইডি নং-৭১৬৪৬), এপিসি স্বপন চন্দ্র রায় (আইডি নং-৩৭৫৪২) এবং আনসার সদস্য মো. আতিকুল ইসলাম (আইডি নং-৯৮২৪৬)।

এদিকে, ঘটনাটি উল্লেখ করে আনসারের পিসি মো: জাকির হোসেন গত ২৬ সেপ্টেম্বর ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়রি করেন। যার জিডি নম্বর: ২৫০৩ এবং ট্র্যাকিং নম্বর: 9MDL46.

শিশুটিকে ফিরে পেয়ে তার পরিবার স্বস্তি প্রকাশ করে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

স্থানীয়রাও আনসার সদস্যদের সতর্কতা, দায়িত্বশীলতা ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

এলাকাবাসীর মতে, নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি বিপদে পড়া একটি শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি আনসার সদস্যদের মানবিক দায়িত্ববোধের একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০