সর্বশেষ

সারাদেশ

শাহজাদপুরে কৃষি বরাদ্দ ৪০% ও রেললাইন দাবিতে বাসদের বিক্ষোভ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

রবিবার, ১৭ মে, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী জাতীয় বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ বরাদ্দ এবং শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাসদ।

রবিবার সকালে উপজেলা বাসদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন শাহজাদপুর উপজেলা বাসদের সভাপতি ও সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট কবীর আজমল বিপুল, উপজেলা কৃষক ফ্রন্টের সভাপতি কমরেড নুরুল ইসলাম, আব্দুল আলিম ফকির, মোজাম্মেল হক, সোহরাব হোসেন ছুরু, সানোয়ার হোসেনসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, দেশের খাদ্য চাহিদা পূরণে কৃষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সার, কীটনাশক, জ্বালানি তেলসহ কৃষি উপকরণের দাম ক্রমাগত বাড়তে থাকায় কৃষকেরা উৎপাদনে চরম সংকটে পড়েছেন। তাই আগামী বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ বরাদ্দ রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এছাড়া তাঁত, কৃষি ও গৃহশিল্পে সমৃদ্ধ শাহজাদপুরে রেল সংযোগ স্থাপনের দাবি জানিয়ে বক্তারা বলেন, এতে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন