সর্বশেষ

সারাদেশ

ভৈরবে রেললাইনে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার, তদন্তে রেলওয়ে পুলিশ

খাইরুল ইসলাম সবুজ, ভৈরব 
খাইরুল ইসলাম সবুজ, ভৈরব 

বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার সিগনাল এলাকায় ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা রেললাইনের পাশে একজন বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সকাল ৭টার দিকে ভৈরব রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো ট্রেনের সঙ্গে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা গেছেন। সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাঈদ আহমদ বলেন, 'ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।'

৪১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন