সর্বশেষ

সারাদেশ

জারিয়া স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের ঘোষণা

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

বুধবার, ১৩ মে, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রেলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া রেলস্টেশন থেকে জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে।

মাঠ পর্যায়ে সব ধরনের সমীক্ষা, জমি অধিগ্রহণ এবং বিভিন্ন সমস্যা সমাধান করে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

বুধবার বিকেলে জেলার পূর্বধলা উপজেলার জারিয়া রেলস্টেশন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, রেল সচিব ফাহিমুল ইসলাম, ডিজি আফজাল হোসেন, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় রেল কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসী।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্যেই দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হলে এলাকার মানুষের ব্যাপক উন্নয়ন ঘটবে। সীমান্তবর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল রেললাইন সম্প্রসারণ। এটি বাস্তবায়িত হলে সরকারের উন্নয়ন প্রতিশ্রুতি পূরণ হবে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জারিয়া রেলস্টেশনটি ১০৮ বছর আগে নির্মিত হয়েছিল। এরপর থেকে এই অঞ্চলে রেলের উন্নয়ন কার্যত এখানেই সীমাবদ্ধ ছিল, আর তেমন কোনো উন্নয়ন হয়নি। রেলমন্ত্রীর আগমনে ১০৮ বছরে থেমে থাকা উন্নয়ন কার্যক্রম আবার গতিশীল হবে। এতে সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলা, কলমাকান্দাসহ অন্যান্য উপজেলার ব্যাপক উন্নয়ন হবে এবং মানুষের যাতায়াতের সুযোগ আরও সহজ হবে।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন