সর্বশেষ

রাশিয়া

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হয়েছে ব্যাপক নিষেধাজ্ঞার একটি বিল। বুধবার প্রতিনিধি পরিষদে ২৬২-১৫৯ ভোটে বিলটি পাস হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে। এর আগে গত আগস্টে সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি অনুমোদিত হয়েছিল।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি রাশিয়া-চীনের

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের মার্কিন সিদ্ধান্ত ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে রাশিয়া ও চীন। বেইজিং ওয়াশিংটনকে ‘হুমকি ও জবরদস্তির রাজনীতি’ বন্ধের আহ্বান জানিয়েছে, আর মস্কো একে ‘সহিংসতার শামিল’ বলে মন্তব্য করেছে।

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ‘সেনাবাহিনীর কাছে বিক্রি’ ৩০ বাংলাদেশি

গোপালগঞ্জে বিদেশে ভালো চাকরি ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে তিন যুবককে রাশিয়ায় নিয়ে গিয়ে সেখানকার সেনাবাহিনীর কাছে ‘বিক্রি’ করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি রিক্রুটিং এজেন্সি ও দালালচক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, শুধু এই তিনজন নয়—বাংলাদেশের আরও অন্তত ৩০ জন যুবক একইভাবে প্রতারণার শিকার হয়েছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ফুলবাড়িয়ার যুবক আবদুর রহিম নিহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর হয়ে লড়াইরত অবস্থায় ড্রোন হামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম আবদুর রহিম (৩০)।

হামলার তীব্র প্রতিক্রিয়া আন্তর্জাতিক মহলে, রাশিয়ার নিন্দা  

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নারী-শিশুসহ নিহত ৭

ইউক্রেনের কৃষ্ণ সাগর তীরবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওডেসা বন্দরে রাশিয়ার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নারী-শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।