সর্বশেষ

আন্তর্জাতিক

রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু, আহত ৬

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকায় নতুন করে তুষারধসের আশঙ্কার মধ্যেই উদ্ধার অভিযান চলছে।

রাশিয়ার উত্তর ককেশাসের অন্যতম উঁচু শৃঙ্গ মিঝিরগি পর্বতে গতকাল রোববার বিকেলে ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তুষারধস নামলে ৩৩ জন পর্বতারোহীর একটি দল সেখানে আটকা পড়ে।

স্থানীয় জরুরি পরিষেবার তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত দলের ১০ জন সদস্য নিজেরাই পাহাড় থেকে নিরাপদ স্থানে নেমে আসতে সক্ষম হন। তবে আরও ছয়জন পর্বতারোহীর অবস্থান সম্পর্কে তখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

তুষারধসের খবর পাওয়ার পর অর্ধশতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করেন। দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে সেখানে অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

এর সঙ্গে নতুন করে তুষারধসের আশঙ্কাও রয়েছে। ফলে উদ্ধারকর্মীদের সতর্কতার সঙ্গে অভিযান চালাতে হচ্ছে। নিখোঁজ পর্বতারোহীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন