সর্বশেষ

রাজশাহী পুলিশ

বিসিবির মালামাল চুরি: রাজশাহীতে আইফোন ও ডলারসহ গ্রেপ্তার ৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিভিশন ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে আইফোন, মার্কিন ডলার, ম্যাসাজ বেড ও বেশ কিছু লাগেজ রয়েছে। চলন্ত কাভার্ড ভ্যানের তালা ভেঙে এসব মালামাল চুরি করা হয়েছিল।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
মাদক উদ্ধারে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন রাজশাহীর এসআই আশরাফুল

মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদানের জন্য রাজশাহীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামকে পুরস্কৃত করা হয়েছে। বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও কারবারিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা দেওয়া হয়।

তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর তানোরে বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ রানা নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সমাসপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

হারানো ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব ফোন হস্তান্তর করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। পুলিশের এই প্রযুক্তিগত দক্ষতা ও জনবান্ধব উদ্যোগ ভুক্তভোগী সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

রাজশাহীর নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ, বিদায় নিলেন নাঈমুল হাছান

রাজশাহী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. মামুন অর রশিদ। বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান নবনিযুক্ত এসপির কাছে রবিবার বিকেলে এই দায়িত্ব হস্তান্তর করেন। নতুন পুলিশ সুপারের যোগদানের মধ্য দিয়ে জেলা পুলিশে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

রাজশাহীতে নিরাপত্তা প্রহরীকে মারধর ও প্রাণনাশের হুমকি

রাজশাহীর লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনার মূল অভিযুক্ত আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ কমিশনারের নির্দেশে মাত্র এক ঘণ্টার অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ এলাকায় চিকিৎসা নিতে আসা রোগী ধরার দালাল চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।