সর্বশেষ

যশোর

যশোরে লাইটার জাহাজের ধাক্কায় বালুবাহী নৌযানডুবি

যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বালুবাহী একটি ব্ল্যাকহেড নৌযান ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার শঙ্করপাশা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
বেনাপোল বন্দরে তুলার বেল পড়ে শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে তুলার বেল ওঠানামার সময় দড়ি ছিঁড়ে একটি বেল গায়ের ওপর পড়ে মো. হাসান আলী (৪৫) নামের এক শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) বন্দরে পণ্য ওঠানামার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

আনসার-ভিডিপির সাহসী উদ্যোগে বন্ধ হলো বাল্যবিবাহ

যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা গ্রামে আনসার ও ভিডিপি সদস্যদের দ্রুত ও সময়োপযোগী হস্তক্ষেপে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এ সময় কিশোরীর বাবা আইন অনুযায়ী বিয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে লিখিত অঙ্গীকার করেছেন।

শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১, পালালেন ২ জন

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ৯০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই অভিযুক্ত পালিয়ে যান।

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য: বেনাপোলে বিএনপির কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের বেনাপোলে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে পৌর বিএনপি। আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা অর্জনে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ভ্রমণ শেষে দেশে ফেরার পথে বেনাপোলে ভারতীয় যাত্রীর মৃত্যু

বাংলাদেশ ভ্রমণ শেষে ভারতে ফেরার পথে যশোরের বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক যাত্রী টার্মিনালে গৌতম মিস্ত্রি নামের এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাঁর মৃত্যু হয়।