সর্বশেষ

ময়মনসিংহের খবর

মসিক প্রতিষ্ঠার আটবছরপ্রান্তিক ১২টি ওয়ার্ডের নাগরিক সেবা-সুবিধা ও উন্নয়ন কার্যক্রমের চালচিত্র

প্রতিষ্ঠার আট বছর পার হলেও ময়মনসিংহ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত প্রান্তিক ১২টি ওয়ার্ডের বাসিন্দারা আজও মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত রয়েছেন। নিয়মিত হোল্ডিং কর পরিশোধ সত্ত্বেও এসব এলাকায় উন্নত সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা অভিযানের পর্যাপ্ত ছোঁয়া পৌঁছেনি। দ্রুত বৈষম্য দূর করে সুষম উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ময়মনসিংহে শাহ আব্দুল করিমের গানে মুখরিত ‘ভাব তরঙ্গ’

অপসংস্কৃতি রুখে নতুন প্রজন্মের কাছে লোকজ ধারা পৌঁছে দিতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে জমে উঠেছে নিয়মিত বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’। এবারের বিশেষ পর্বে বাউল সাধক শাহ আব্দুল করিমের কালজয়ী গানগুলো পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেছেন স্থানীয় শিল্পীরা। সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের ব্যতিক্রমী এই আয়োজনটি ইতিমধ্যে সংস্কৃতিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

হালুয়াঘাটে ঐতিহ্যবাহী হাঁস ধরা প্রতিযোগিতা, প্রথম পুরস্কার ষাঁড় গরু

ময়মনসিংহের হালুয়াঘাটে উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস ধরা খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই আনন্দঘন আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গ্রামীণ এই ঐতিহ্য দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা হাজারো মানুষের ঢল নামে।

ময়মনসিংহে কঠোর হুঁশিয়ারি: মাদক ও অপরাধ দমনে প্রশাসন ‘জিরো টলারেন্স’

ময়মনসিংহে মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো: সাইফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় সীমান্তে চোরাচালান রোধ ও মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

ধোবাউড়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়ায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার সিংগুরা ও দরশা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা দুটি ঘটে। নিহত শিশুদের পরিবারে এখন বইছে শোকের মাতম।

ময়মনসিংহে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরণ

ময়মনসিংহে অসচ্ছল ও শারীরিক প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পরিষদের উদ্যোগে হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।