ময়মনসিংহ খবর
ভালুকায় বেকারিতে অভিযান: ১ লাখ টাকা জরিমানা, ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আটা ধ্বংস
ময়মনসিংহের ভালুকায় অসাধু উপায়ে মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে খাদ্যপণ্য তৈরির দায়ে বি-বাড়িয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে গফরগাঁও রোডের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আটা জব্দ ও ধ্বংস করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত: পরিবেশবান্ধব ও টেকসই পণ্যের তাগিদ
ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব মান দিবস। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা দেশের সার্বিক উন্নয়নে মানসম্মত পণ্য উৎপাদন ও টেকসই ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের করুণ মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহোদর দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নতুন ঘরের দরজায় বিদ্যুতের লিকেজ তার স্পর্শ করায় ঘটনাস্থলেই তাদের প্রাণহানি ঘটে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
হালুয়াঘাট সীমান্তে বিজিবির সাথে গোলাগুলিতে চোরাকারবারি নিহত
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষে বিজিবির আত্মরক্ষার গুলিতে নোমান আলী নামে এক চোরাচালানকারী নিহত হয়েছেন। এ সময় এক বিজিবি সদস্যও গুরুতর আহত হন।
ভালুকায় সোহেল মডেল স্কুলের পাড়াগাঁওয়ে নতুন শাখার উদ্বোধন
ময়মনসিংহের ভালুকায় সোহেল মডেল স্কুলের পাড়াগাঁও শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও (চটানপাড়া) গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ (বাচ্চু)।
সম্প্রীতির দুর্গাপূজায় সনাতনীদের পাশে থাকবে বিএনপি: প্রিন্স
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি জানান, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপির নেতাকর্মীরা।