মৃত্যুবার্ষিকী
এনায়েতপুরে ডা. আমজাদ হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
সিরাজগঞ্জের এনায়েতপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে সমাজ হিতৈষী ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা প্রয়াত ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁরই প্রতিষ্ঠিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। দেশের চিকিৎসাসেবা ও শিল্প খাতের এই অনন্য পথপ্রদর্শককে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ।
সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীআপসহীন সাংবাদিকতার এক উজ্জ্বল আলোকবর্তিকার প্রতি শ্রদ্ধাঞ্জলি
কিছু মানুষ চলে যান, কিন্তু তাঁদের কর্ম, আদর্শ ও ব্যক্তিত্ব সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। প্রখ্যাত সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী ছিলেন তেমনই একজন মানুষ। তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা, বিনম্র কৃতজ্ঞতা ও ভালোবাসায় স্মরণ করছি তাঁকে।
পাবনায় শ্রদ্ধা ও ভালোবাসায় হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা প্রয়াত নেতার কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জামালপুরে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে দোয়া মাহফিল, পথসভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের তমালতলায় জেলা যুব সংহতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা প্রয়াত এই নেতার শাসনামলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।
ড. আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া-মিলাদ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং সাবেক বঙ্গবন্ধু ল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম ড. মিয়া মো. আনোয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দোয়া, মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাঁর শিক্ষা ও আইনাঙ্গনে অবদানের কথা স্মরণ করেন বক্তারা।
ড. আনোয়ার ল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আজ
ড. আনোয়ার ল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং সাবেক বঙ্গবন্ধু ল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম ড. মো. আনোয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ২ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় রাজধানীর আরামবাগের টি এন্ড টি উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।