সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় সাংবাদিক মিঠুর পিতা সুজা উদ্দিন বিশ্বাসের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় প্রবীণ সমাজসেবক ও দানবীর মরহুম সুজা উদ্দিন বিশ্বাসের ১১তম প্রয়াণ দিবস উপলক্ষে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার আসর নামাজ শেষে কলাপাড়া পৌর শহরের অয়েল মিল জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কলাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠুর পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাসের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্থানীয় রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা এতে অংশ নেন।

দোয়া অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্য ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া পৌর শহরের অয়েল মিল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আবু সালেহ। এ সময় মরহুম সুজা উদ্দিন বিশ্বাসের বিদেহী রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মরহুম সুজা উদ্দিন বিশ্বাস ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী এবং কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা দাতা সদস্য। তিনি দানবীর মরহুম মোজাহার উদ্দিন বিশ্বাসের সুপুত্র। ২০১৫ সালের ১৫ আগস্ট তিনি ইন্তেকাল করেন।

মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে ও কলাপাড়া প্রেসক্লাবের কার্যকরী কমিটির সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, দি সাপ্লাই অ্যান্ড সেল সোসাইটির চেয়ারম্যান বিশ্বাস শফিকুর রহমান টুলু, রাইসুল ইসলাম হেলাল বিশ্বাস, মো. আমির হোসেন, ফিরোজ আলম, অমি বিশ্বাস এবং কেএম অন্তু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে প্রবীণ এই সমাজসেবকের প্রয়াণ দিবসে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি শামসুল আলম, হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মাননু এবং সাধারণ সম্পাদক অমল মুখার্জীসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

৭২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০