ভূরুঙ্গামারী
কুড়িগ্রামে কাশফুলের ক্ষেতে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক তরুণীকে কাশফুলের ক্ষেতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়েছে।
কুড়িগ্রামে হাঁস-মুরগির খোঁয়াড়ে মিলল ৫৫টি চোরাই মোবাইল, গ্রেপ্তার ১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড় থেকে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ ও বিজিবির যৌথ দল। এই ঘটনায় এনামুল হক অন্তর নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত এসব আইফোনসহ বিভিন্ন নামি ব্র্যান্ডের স্মার্টফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।
কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে আজিবর রহমান নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার দিবাগত মধ্যরাতে অসাবধানতাবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফের হাতে আটক হন তিনি।
কুড়িগ্রামে ৮ শতক জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, যুবক নিহত: অস্ত্রসহ গ্রেপ্তার ১৭
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাত্র ৮ শতক জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে সহিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী প্রচারণায় মাদক কারবারিদের হামলা, আহত ১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন চলাকালে চিহ্নিত মাদক কারবারিদের অতর্কিত হামলায় গোলজার হোসেন নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। উপজেলার তিলাই ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
ভূরুঙ্গামারীতে সুপারি বাগানে অভিযান, চারটি গাঁজা গাছ জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের দুটি সুপারি বাগানে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।