সর্বশেষ

সারাদেশ

ভূরুঙ্গামারীতে গুদামের দরজা ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পাওয়ার অভিযোগে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকালে শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দেন।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকদের ভাষ্য, সকালে দুই শতাধিক কৃষক সার কেনার জন্য ডিলার পয়েন্টে জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষা করেও ডিলার পয়েন্ট খোলা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে কৃষকেরা গুদামের দরজা ভেঙে সার বের করে নিয়ে যেতে শুরু করেন।

স্থানীয়রা জানান, শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুলের নামে মোট ১ হাজার ৩২০ বস্তা সার বরাদ্দ ছিল। ঘটনার সময় তাঁর গুদামে প্রায় ৩৪০ বস্তা সার মজুত ছিল বলে জানা গেছে। কৃষকদের অভিযোগ, পর্যাপ্ত বরাদ্দ থাকা সত্ত্বেও তাঁদের মধ্যে সার বিতরণে গড়িমসি করা হচ্ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুদামে থাকা অবশিষ্ট সার রক্ষা করে। পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১৯৭ বস্তা সার কৃষকেরা নিয়ে যান। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দেন। বাকি সার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, শিলখুড়ি ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা। বিপরীতে বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। তবে বরাদ্দের পুরো পরিমাণও উত্তোলন করা হয়নি। সার না পাওয়ার আশঙ্কা থেকেই কৃষকেরা গুদাম থেকে সার নিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। নিয়ে যাওয়া সার উদ্ধারে চেষ্টা চলছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন