বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলে সরকার গঠন নিয়ে জটিলতা, আবারও নির্বাচনের শঙ্কা!
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ভোট গণনা শেষ হলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কোনো রাজনৈতিক জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে জটিল রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। আগামী ১২ সপ্তাহের মধ্যে দলগুলো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে আবারও নির্বাচন হতে পারে। এতে আরও কয়েক মাস তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
‘নেতানিয়াহু হেরে গেছেন’, দাবি সাবেক প্রধানমন্ত্রী বেনেটের
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৬৮ থেকে কমে ৫০-এ নেমে আসার পূর্বাভাস পাওয়ার পর তিনি এ মন্তব্য করেন। তবে চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার কথাও বলেছেন বেনেট।
ইসরায়েলে আরব মুসলিম ভোটারদের ভিডিও করার পরিকল্পনা নেতানিয়াহুর দলের
ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচন সামনে রেখে আরব মুসলিম ভোটারদের ভোটকেন্দ্রের বাইরে ভিডিও করার জন্য বিশেষ দল গঠনের পরিকল্পনা করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়লে এসব ভিডিও ব্যবহার করে ভোট কারচুপির অভিযোগ তোলার কৌশল নিয়ে দলটির ভেতরে আলোচনা চলছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।
আমিরাতে গোপন সফর করেছেন নেতানিয়াহু, বৈঠকে ইরান প্রসঙ্গ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত রোববার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গিয়েছিলেন বলে জানা গেছে। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি। ইসরায়েলি একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। তবে সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি নেতানিয়াহুর দপ্তর বা আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’ বললেন মামদানি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’ হিসেবে বর্ণনা করে তাঁকে গ্রেপ্তারের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় চাপে নেতানিয়াহু, ইসরায়েলে বাড়ছে রাজনৈতিক বিতর্ক
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা উদ্যোগ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য নতুন রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, এই পরিস্থিতি ইসরায়েলের নিরাপত্তানীতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নেতানিয়াহুর অবস্থানকে আরও জটিল করে তুলেছে।