সর্বশেষ

বিদ্যুৎ উৎপাদন

এলএনজি আমদানিতে বছরে ২৫.৮ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা

আমদানিনির্ভর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশকে বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্যয় করতে হতে পারে। পাশাপাশি মহেশখালী-মাতারবাড়ী এলাকায় নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি অবকাঠামো নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ার পাশাপাশি পরিবেশদূষণ ও জলবায়ু ঝুঁকি তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে একটি গবেষণা প্রতিবেদন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
সরকারি ছাদে সৌরবিদ্যুৎ বিপ্লবের উদ্যোগ, আওতায় ৬,৫৪৪ প্রতিষ্ঠান

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সারা দেশের ৬ হাজার ৫৪৪টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রায় ৩০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে প্রাথমিকভাবে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামী ২৭ জানুয়ারির মধ্যে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

২,৬৪০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ সরকারের

গ্যাস সরবরাহে অনিশ্চয়তা ও উচ্চমূল্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির চাপের মধ্যে আবারও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে সরকার। কক্সবাজারের মাতারবাড়ী ও পটুয়াখালীর পায়রায় ১ হাজার ৩২০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৬৪০ মেগাওয়াট সক্ষমতার দুটি নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প দুটির নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে।

গ্যাস সরবরাহ বাড়লেও ঘাটতি ১২৫ কোটি ঘনফুট

প্রায় দুই মাস পর দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বাড়ায় শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাসের চাপ কিছুটা কমেছে। তবে চাহিদার তুলনায় দৈনিক এখনো ১২৫ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে।

জ্বালানি সংকটে বাড়ছে চাপ, বাজারে বেসরকারি অংশগ্রহণের উদ্যোগ

বিশ্ববাজারে জ্বালানির দামের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে। উচ্চ দামে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে দেশের বাজারে তুলনামূলক কম দামে সরবরাহ করায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের আর্থিক চাপ নিতে হচ্ছে। এর প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতেও। পরিস্থিতি সামাল দিতে জ্বালানি তেলের বাজারে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

বড়পুকুরিয়ায় ১ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন

যান্ত্রিক ত্রুটির কারণে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।