বাগেরহাট
মোংলায় শিক্ষার্থীদের ৫ হাজার গাছের চারা দিল পৌর বিএনপি
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ফলজ গাছের চারা বিতরণ করেছে পৌর বিএনপি। বুধবার সকালে পৌর শহরের চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় যুবলীগ–ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক
মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন চলাকালে সরকার মার্কেট এলাকা থেকে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিশৃঙ্খলার আশঙ্কায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাগেরহাটে মাজারের দীঘির কুমির করমজলে স্থানান্তরের সিদ্ধান্ত
বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র-এ স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার (২ জুন) রাতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাগেরহাটের চিতলমারীতে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়ির ভেতরে ঢুকে আমির হামজা (২৩) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বাগেরহাটে এক সপ্তাহ ধরে জ্বালানি তেলের তীব্র সংকট
বাগেরহাটে এক সপ্তাহ ধরে জ্বালানি তেলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত তেল পাচ্ছেন না যানবাহন চালকরা।
খুলনা-মোংলা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশুসহ নিহত ১৩
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইটি শিশুও রয়েছে।