সর্বশেষ

সারাদেশ

মোংলায় শিক্ষার্থীদের ৫ হাজার গাছের চারা দিল পৌর বিএনপি

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ফলজ গাছের চারা বিতরণ করেছে পৌর বিএনপি। বুধবার সকালে পৌর শহরের চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। পর্যায়ক্রমে মোংলার সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি করে ফলজ গাছের চারা রোপণ করেন নেতৃবৃন্দ।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র মো. জুলফিকার আলী বলেন, সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে। ঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে বুক পেতে দিয়ে সুন্দরবন আমাদের রক্ষা করে। কিন্তু নানা কারণে বন উজাড় হওয়ায় পরিবেশ ও অক্সিজেনের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, মোংলা বন্দরের আধুনিকায়নে এবং দেশের উন্নয়নে বিএনপির অবদান অনস্বীকার্য। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, বিএনপি নেতা খোরশেদ আলম এবং জসিম উদ্দিনসহ স্থানীয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন