সর্বশেষ

বাংলাদেশ সরকার

নদী রক্ষায় শুধু সরকারি নয় ব্যক্তিগত দায়বদ্ধতায়ও কাজ করার তাগিদ প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু সরকারি নির্দেশনার দিকে তাকিয়ে না থেকে ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেও কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু ইতিহাসের অংশ নন, তিনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস। তিনি বলেন, অন্যায়, বৈষম্য ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুলের সাহিত্য ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। একই সঙ্গে সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে উদযাপনের ঘোষণা দিয়েছে।

প্রধানমন্ত্রীর নজরুল বর্ষ উদ্বোধন: মুন্সীগঞ্জে ভিডিওতে যুক্ত জেলা প্রশাসন

বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকালে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ ২০২৬–২৭-এর উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং নির্বাচিত উপজেলা নির্বাহী কর্মকর্তারা যুক্ত ছিলেন।

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় সংক্ষিপ্ত রাষ্ট্রীয় সফর শেষে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ানে অনুষ্ঠিতব্য বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বেইজিংয়ে সরকারি সফরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।