বাংলাদেশ পুলিশ
নবীন পুলিশ সদস্যদের জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে নবনিযুক্ত পুলিশ সার্জেন্ট ও উপপরিদর্শকদের (এসআই) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভয়ভীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে সব শ্রেণি-পেশার মানুষের আইনি সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
নড়িয়ায় রামঠাকুরের ৪শ' বছরের পুরোনো মঠ ভাঙার অভিযোগ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক এলাকায় শ্রীশ্রী সত্যনারায়ণ সেবামন্দিরের প্রায় ৪০০ বছরের পুরোনো একটি ভবন ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি বিশ্বনাথ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র রায়ের বিরুদ্ধে এক্সকাভেটর দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন মন্দির কমিটির সদস্য, স্থানীয় বাসিন্দা ও ভক্তরা। তাঁদের দাবি, ভবনটির সঙ্গে সাধক শ্রীশ্রী রামঠাকুরের স্মৃতি জড়িয়ে ছিল। তবে মন্দির কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ভবনটি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হওয়ায় অপসারণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
র্যাব বিলুপ্ত, এসআরবির কার্যক্রম শুরু
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে গঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বুধবার থেকে বাহিনীর সব কার্যক্রম এসআরবি নামে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন বাহিনী প্রধান অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ।
পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে তাকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।
লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান জোরদার করতে বড় ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় তিনি জানান, লুণ্ঠিত ভারী ও হালকা অস্ত্র উদ্ধারে সঠিক তথ্যদাতাকে ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার দেওয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে জনসম্পৃক্ততা বাড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নাসিরনগরে সালিশের নামে প্রহসন, কান ধরে ওঠবস
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় সালিশে অভিযুক্তকে মাত্র সাতবার কান ধরে ওঠবস করানো হয়। তবে এমন প্রহসনের বিচার মেনে নেয়নি ভুক্তভোগীর পরিবার। বাধ্য হয়ে বিচার পেতে তারা পুলিশের দ্বারস্থ হয়েছে এবং কিশোরীকে হাসপাতালে ভর্তি করেছে।