বগুড়া
করতোয়া নদী খননে ১০৯৪ কোটি টাকার প্রকল্প, পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরকে সামনে রেখে করতোয়া নদীর পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন কাজ বাস্তবায়নের স্থান পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ১০৯৪ কোটি টাকা খরচে বাস্তবায়নাধীন এই প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে নদীটির নাব্যতা ফিরিয়ে আনা হবে।
বগুড়ায় শহীদ জব্বার ক্লাবের জায়গায় শিশু পার্কের দাবিতে মানববন্ধন
বগুড়া শহরের রহমাননগর এলাকায় ঐতিহ্যবাহী শহীদ জব্বার ক্লাব ও পাঠাগারের জমিতে পূর্ণাঙ্গ শিশু পার্ক নির্মাণের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার আয়োজিত এক মানববন্ধনে শিশুদের জন্য নিরাপদ খেলার পরিবেশ নিশ্চিত এবং শহীদের স্মৃতি সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।
বগুড়ায় নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ২৪ জনের মাঝে ছাগল বিতরণ
দারিদ্র্য বিমোচন ও নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বগুড়ায় অসচ্ছল, অসহায়, বিধবা ও প্রতিবন্ধী ২৪ নারীর মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইরামের পা হারানোর ঘটনা তদন্তের দাবিতে সহপাঠীদের মানববন্ধন
যে বয়সে বন্ধুদের সঙ্গে মাঠে ছুটে বেড়ানোর কথা, ফুটবল নিয়ে মাতার কথা, পড়াশোনা শেষে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখার কথা—সেই বয়সেই একটি বাইক দুর্ঘটনার পর জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থী ইশতিয়াক জামান ইরাম। দুর্ঘটনার পর চিকিৎসা নিতে গিয়ে নানা বিড়ম্বনার অভিযোগের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার একটি পা কেটে ফেলতে হয়। এ ঘটনায় চিকিৎসায় কোনো অবহেলা বা গাফিলতি হয়েছিল কি না, তা তদন্তের দাবিতে মঙ্গলবার বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ইরামের স্বজন, বন্ধু ও সহপাঠীরা।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
রাতের আঁধারে হঠাৎ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে বগুড়া আইন কলেজ প্রাঙ্গণে মহানগর জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়, যেখানে বক্তারা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।