সর্বশেষ

পুলিশ উদ্ধার

কুড়িগ্রামে কাশফুলের ক্ষেতে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক তরুণীকে কাশফুলের ক্ষেতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
খুলনায় ভ্যানচালককে গলা কেটে নৃশংসভাবে হত্যা, ছিনতাইয়ের সন্দেহ

খুলনার দিঘলিয়ায় সমীর ভট্ট (৪০) নামে এক ভ্যানচালককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার মোল্লাডাঙ্গা এলাকা থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

নাটোরে পুকুর থেকে রিক্সাচালকের ভাসমান মরদেহ উদ্ধার

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকার একটি পুকুর থেকে কমল কুমার দাস (৩৭) নামের এক রিক্সাচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গতরাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার।

সুজানগরে আম বাগান থেকে নিখোঁজ লেবু বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনার সুজানগর উপজেলায় নিখোঁজের দুই দিন পর রহিম খান (৬৫) নামের এক লেবু বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

যমুনা সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতুর পশ্চিমপাড় এলাকায় মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নরসিংদীর শিবপুরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সহকারী প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে নিজ ভাড়াবাসা থেকে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসাইন (৫০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।