সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে গ্রাহকের স্বর্ণ নিয়ে উধাও হওয়া সেই ব্যবসায়ী পরিবার চট্টগ্রাম থেকে উদ্ধার

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৬:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে গ্রাহকদের বন্ধক রাখা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ফেরত না দিয়ে সপরিবারে আত্মগোপনে যাওয়া স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম জেলার পটিয়া থেকে তাঁর পরিবারের চার সদস্যকে উদ্ধার করা হয়।

চাঁদপুর শহরের অন্যতম পরিচিত স্বর্ণ ব্যবসায়ী ও 'এসকে শিল্পালয়'-এর মালিক পিন্টু দাস বিপুল পরিমাণ গ্রাহকের স্বর্ণ আত্মসাৎ করে সপরিবারে উধাও হয়ে যান। গত ২২ আগস্ট থেকে তাঁর কোনো খোঁজ না পেয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশেষে নিখোঁজের দীর্ঘ তদন্ত শেষে পুলিশ প্রশাসন তাঁদের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়।

পুলিশের একটি বিশেষ দল শুক্রবার ভোরে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার একটি এলাকা থেকে পিন্টু দাস ও তাঁর পরিবারের তিন সদস্যকে উদ্ধার করে। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কালাম গাজীর নেতৃত্বে এই সফল অভিযানটি পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিন্টু দাসের কাছে অনেকেই স্বর্ণের গহনা বন্ধক রেখেছিলেন। কিন্তু সেই বন্ধকী স্বর্ণ ফেরত দিতে না পারায় এবং পাওনাদারদের চাপের মুখে তিনি রাতের অন্ধকারে পরিবারসহ আত্মগোপন করেন। এদিকে ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় বাড়িওয়ালা রাসেল খান সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং একাধিক ভুক্তভোগী গ্রাহক পুলিশে অভিযোগ দায়ের করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাঁদের চট্টগ্রামে আটক করা হয়। বর্তমানে তাঁদের চাঁদপুরে নিয়ে আসা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ শেষে বন্ধকী স্বর্ণ সংক্রান্ত ঘটনার আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন