সর্বশেষ

পরিবেশ অধিদপ্তর

মোংলায় ৭৪ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার কেজি (৭৪ মণ ৩২ কেজি) নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পৌর শহরের প্রধান বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবসে শিক্ষার্থীদের গাছের চারা ও বই বিতরণ

নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে জেলার শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে গাছের চারা ও শিক্ষণীয় বই বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

নড়াইলে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।